স্ট্রিম প্রতিবেদক

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে রপ্তানি খাতে প্রণোদনা ও নগদ সহায়তার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত বিভিন্ন খাতে বিদ্যমান রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা আগের মতোই বহাল থাকবে।
বুধবার (৭ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত যে হারে ও শর্তে বিভিন্ন খাতে রপ্তানি প্রণোদনা দেওয়া হয়েছে, তা আগামী ছয় মাস অব্যাহত থাকবে। নগদ সহায়তার ক্ষেত্রেও একই হার ও শর্ত কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনটি জারি করেছেন অর্থ বিভাগের পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের নভেম্বরে রপ্তানি খাতে আর্থিক প্রণোদনা সম্পূর্ণ প্রত্যাহারের কথা রয়েছে। আগামী ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের বের হয়ে আসার কথা রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের খুনিরা প্রকাশ্যে ঘুরলেও, বৃষ্টি ও গাড়ি নষ্টের অজুহাতে পুলিশ তাদের ধরছে না–ভুক্তভোগীদের এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রকাশ্যে থাকা আসামিদের গ্রেপ্তারে সাত দিনের সময় বেধে দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
১৪ মিনিট আগে
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভূমিধস জয় ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন কৌশলগত সমীকরণ তৈরি করেছে। তিস্তা ও গঙ্গা পানি বণ্টন চুক্তিসহ দ্বিপক্ষীয় অমীমাংসিত ইস্যুতে এখন দুই দেশের নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে।
১৬ মিনিট আগে
সত্যের সঙ্গে থাকতে সাংবাদিকদের অনেক সময় ক্ষমতাধরদের বিরুদ্ধে লিখতে হয়। প্রশাসনের চক্ষুশূলে পরিণত হতে হয়। এজন্য সাংবাদিকের স্থায়ী কোনো বন্ধু থাকে না। তবে ভয়ে থেমে থাকলে চলবে না। সত্য প্রকাশে সব জয় করতে হবে।
২৯ মিনিট আগে
রাজধানীর উত্তরায় বাস ও অটোরিকশার মাঝে চাপা পড়ে মোহাম্মদ আনোয়ার হোসেন নামে এক পানি বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উত্তরা আব্দুল্লাহপুর মাছের আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে