স্ট্রিম প্রতিবেদক

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এম সিরাজ উদ্দিন মিয়াকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কাউকে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত সিরাজ উদ্দিন মিয়া এই দায়িত্ব পালন করবেন।
আর ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘২০২৪ সালের ৮ অক্টোবর যে প্রজ্ঞাপনমূলে ড. শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশ আজই কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগে অনুলিপি পাঠিয়ে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
তবে নিজেই পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন শেখ আব্দুর রশীদ। চুক্তি বাতিল বিষয়ে জানতে যোগাযোগ করলে আব্দুর রশীদ বলেন, ‘আমি বেশ কয়েকদিন আগে পদত্যাগ করেছি। সেটা আজকে গৃহীত হয়েছে।’
কেন পদত্যাগ করেছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘চুক্তিভিত্তিক চাকরিটা আমার খুব পছন্দের নয়। একটি বিশেষ সময়ে আমাদের আনা হয়েছিল। আমরা যতটুকু পেরেছি কাজ করেছি। এরপর দেখা যাক। মাস তিনেক আগে থেকেই আমি বলে আসছিলাম যে আমি চলে যাব। কিন্তু নির্বাচন সামনে থাকায় বিষয়টি দেরি করা হয়েছিল। এখন সিদ্ধান্ত হয়েছে।’
গেল ৮ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানান তিনি।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫ বিষয়ে আলোচনার জন্য বিশেষ কমিটি দুই দলের সমানসংখ্যক সদস্য নিয়ে গঠনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে সমানসংখ্যক সদস্য রাখা বৈষম্য বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
৫ ঘণ্টা আগে
এক-এগারোতে (ওয়ান-ইলেভেন) হওয়া মানবতাবিরোধী অপরাধের স্বতঃপ্রণোদিত (সুও মোটো) তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই সময়ের কোনো অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত হলে প্রমাণ সাপেক্ষে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৬ ঘণ্টা আগে
মঙ্গল ও আনন্দ শোভাযাত্রার মাঝে গুণগত কোনো ফারাক নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
৬ ঘণ্টা আগে
ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আলু আমদানির জন্য তাদের বাজার উন্মুক্ত করেছে। মঙ্গলবার দেশটির কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন প্রদান করেছে।
৬ ঘণ্টা আগে