বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে ঢাকা স্ট্রিমে গোলটেবিল বৈঠক শুরু
স্ট্রিম প্রতিবেদকঢাকা

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ও ঢাকা স্ট্রিমের যৌথ আয়োজনে গোলটেবিল আলোচনা শুরু হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পান্থপথে ঢাকা স্ট্রিমের কার্যালয়ে এই আলোচনা শুরু হয়।
‘বিদ্যুৎ ও জ্বালানি সংকট: ক্যাবের ১৩ দফা ও জনপ্রত্যাশা’ শীর্ষক এ আলোচনায় স্বাগত বক্তব্য দেন ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষক ও লেখক মাহা মির্জা, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসাইন মিয়াজি, বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক, প্রথম আলোর সাংবাদিক মহিউদ্দিন নিলয় প্রমুখ।
.png)






