স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক শিক্ষার্থী ও তাঁর সহযোগী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের অর্থদণ্ড দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কসবার টি আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন—কসবা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) ও তাঁর ফুফাতো ভাই ইনজামামুল হক (১৯)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাসফিয়া রহমান জান্নাত নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। তবে তিনি ইনজামামুলের সহযোগিতায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে একটি ভুয়া এইচএসসি প্রবেশপত্র তৈরি করেন। আজ পরীক্ষা শুরুর পর কেন্দ্র সচিবের সন্দেহ হলে তিনি বিষয়টি কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা উপ-নিয়ন্ত্রককে জানান।
যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রটি ভুয়া প্রমাণিত হলে জান্নাত ও ইনজামামুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের দুজনকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, দণ্ডপ্রাপ্তরা ভবিষ্যতে আর এমন কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা দেওয়ায় তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

.png)

রাজধানী থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যার এই ফ্লাইটের যাত্রী ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
৬ ঘণ্টা আগে
সরকারি বরাদ্দের বাইসাইকেল বিতরণ নিয়ে অনিয়মের খবর প্রকাশের পর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াত আমির মাওলানা তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সাবেক শিক্ষক আজিজুর রহমানকে নতুন ভারপ্রাপ্ত আমির করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
টেলিযোগাযোগ অপারেটর গ্রামীণফোনের (জিপি) কাছে ৩৩ হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে দাবি করেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। এই অর্থ আদায়ে তারা গ্রামীণফোনের সম্পদ সাত দিনের মধ্যে হস্তান্তরের জন্য সারা দেশের ডিস্ট্রিবিউশন হাউজ, জিপি পয়েন্ট ও ভেন্ডরের কাছে চিঠি পাঠিয়েছেন।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতি পাওয়া এবং বরখাস্ত হওয়া ১৫০ জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর বা ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৬ ঘণ্টা আগে