স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর পাংশার একটি মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মন্দিরে গিয়ে এক পূজারি একাধিক প্রতিমা ভাঙা অবস্থায় দেখেন। এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে কোনো একসময় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ ও মন্দির কমিটির ধারণা।
বারোপল্লী শ্রী শ্রী মহাশ্মশান কালীমন্দিরটি উপজেলার সরিষা ইউনিয়নের হাটবনগ্রাম এলাকায় অবস্থিত। প্রতিমা ভাঙচুরের ঘটনায় আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি বলে স্ট্রিমকে জানিয়েছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
বিগত দিনে এমন ঘটনা বারোপল্লীতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেনি জানিয়ে পাংশা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস বলেন, ‘আমার যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে বসবাস করে আসছি। একটা স্বার্থান্বেষী মহল আমাদের এই ভ্রাতৃত্বের সম্পর্ককে বিনষ্ট করতে এই কাজ করেছে।’
প্রতিমা ভাঙচুরকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা হিসেবে উল্লেখ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচন কে সামনে রেখে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাদের ধারণা, কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে। আমরা সজাগ আছি, কোনো দুষ্কৃতীকে ছাড় দেওয়া হবে না।’
একইভাবে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ‘এখন সবাই নির্বাচনমুখী, নির্বাচনের বিষয় নিয়ে সবাই চিন্তিত। এরই মধ্যে খারাপ কেউ এ কাজ করতে পারে। আশা করছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের খুব দ্রুতই আইনের আওতায় আনতে পারব
মন্দির কমিটি সূত্রে জানা গেছে, ছাদযুক্ত পাকা মন্দিরে কালী প্রতিমাগুলো মাটির তৈরি ছিল। মঙ্গলবার বিকেলে মমতা বর্মন নামের একজন মন্দিরে পূজা দিতে গিয়ে কালী, শীব, সাপ ও ডাকিনী-যোগিনীর মুখের অংশ বিকৃত অবস্থায় দেখতে পান। খবর জানার পর মন্দির কমিটির নেতা ও সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। পরে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।

পূজা উদ্যাপন কমিটির নেতা বিধান কুমার বিশ্বাস বলেন, ‘শ্মশানের মন্দির হওয়ায় কোনো পাহারাদার থাকে না। কোনো সিসি ক্যামেরাও নেই। এ সুযোগে দুর্বৃত্তরা মন্দিরের বাইরে থেকে বাঁশ কিংবা লোহার কিছু দিয়ে প্রতিটি প্রতিমার মুখ বিকৃত করে দিয়েছে।’
খবর পেয়ে আজ বুধবার জেলার এসপি ছাড়াও সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে জানিয়ে সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ তথ্য সংগ্রহ করছে। মামলার প্রস্তুতি চলছে।’
প্রতিমা ভাঙচুরে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে জানিয়ে ইউএনও রিফাতুল হক বলেন, ‘আমি শ্মশান কমিটির সাথে কথা বলেছি। যেহেতু এই প্রতিমা অনেক আগেই বিসর্জন দিয়ে দেওয়ার কথা ছিল, তবে কোনো কারণে কমিটি প্রতিমা বিসর্জন দিতে পারেন নাই। এই প্রতিমা বিসর্জন দিয়ে নতুন করে প্রতিমা তৈরি করা হবে।’
ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলার এসপি মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ‘এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং এখানকার অধিবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।’

এখনো চলছে ঈদের ছুটি। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ সারি দেখা যায়। যদিও রাজধানীর বেসরকারি ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, ঈদের ছুটিতে তিন দিন বন্ধ থাকার পর আজ থেকে পাম্পগুলোতে তেল সরবরাহ শুরু হয়েছে। কোথাও কোথাও গ্রহীতাদের একটি নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে
৯ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের মিঠামইনে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজোলার হেমন্তগঞ্জে কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই গ্ৰামের নজির গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।
১১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে পূর্ববিরোধের জেরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, কার্যালয় ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
জ্বালানি তেল সংকটের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ করেছে ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
১৩ ঘণ্টা আগে