স্ট্রিম প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র একাডেমি ভবন কেন্দ্রের ১৪৫ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
ওই ছাত্রের নাম শামস আজমাইন। বাসা নওগাঁ জেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্র মতে, পরীক্ষা চলাকালীন ভর্তিচ্ছু ওই শিক্ষার্থী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুললে হলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক এক শিক্ষকের নজরে আসে। শিক্ষক কাছে গেলে দেখেন, ছবি তুলে মেসেঞ্জারে কাউকে পাঠিয়েছেন। পরীক্ষা শেষে তাকে আটক করে প্রক্টর দপ্তরে নিয়ে আসা হয়।
আটক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, প্রশ্ন তুলে বাবার কাছে পাঠিয়েছিলেন৷ বাবা ফোনে সমাধান করে দিচ্ছিলেন৷
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুর রহমান বলেন, এখন পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে প্রথম শিফটে ১ জন এবং দ্বিতীয় শিফটের ১ জন। তাঁদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
১৪ মিনিট আগে
চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২ ঘণ্টা আগে