শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, ধাক্কায় নারী নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বগুড়া

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে বহন করা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। ছবি: সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে বহন করা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ‍দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় ফিরোজা বেগমকে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। ফিরোজার ভাতিজা ইমরান আলি বলেন, বেলা ১১টার দিকে ফুফুর মৃত্যু হয়। তিনি শিবগঞ্জের কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের প্রয়াত নিজাম উদ্দিনের স্ত্রী।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে নিজ এলাকা জয়পুরহাট যাচ্ছিলেন। পথে কিচক গোবিন্দপুর ও গোপীনাথপুর এলাকা সংলগ্ন মহাসড়কে ওই বৃদ্ধা হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসলে চালক নিয়ন্ত্রণ হারান।

বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসার পর প্রতিমন্ত্রী এখন সুস্থ। আলাদা গাড়িতে তিনি জয়পুরহাটে নিজ বাসভবনে পৌঁছেছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত