নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
স্ট্রিম সংবাদদাতানারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে।
সজীব সিদ্ধিরগঞ্জ থানার নয়াপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি পেশায় পরিবহন শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সজীব গোদনাইলের ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদ নামের এক ব্যক্তির চায়ের দোকানে যান। সেখানে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সজীবকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
.png)






