ফরিদপুরে দুই ট্রাকের ধাক্কায় চালক-হেলপার নিহত
স্ট্রিম সংবাদদাতাফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছভর্তি ট্রাকে সঙ্গে মাছের ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন মাছবাহী ট্রাকের ড্রাইভার ও হেলপার বলে জানিয়েছে পুলিশ।
ড্রাইভার মো. শামিম (৩০) যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা। হেলপারের বয়স আনুমানিক ২৮। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আতাদি ফ্লাইওভারে ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ধাক্কা দেয় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক। এতে মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার ও ট্রাক দুটি জব্দ করেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, নিহত চালকের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
.png)






