স্ট্রিম প্রতিবেদক

ঢাকা জেলার (মহানগরীসহ) সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ২০২৬ সালের জন্য এই নবায়ন কার্যক্রম গত ২ নভেম্বর শুরু হয়েছে এবং এই কার্যক্রম চলবে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবায়নের জন্য আগ্নেয়াস্ত্রটি গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত ফি, এর ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ উৎসে কর অনলাইন চালানের মাধ্যমে যেকোনো ব্যাংকে জমা দিতে হবে।
ফি জমা দেওয়ার চালানের কপির সঙ্গে টিআইএন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, লাইসেন্সের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবিসহ মূল লাইসেন্সটি দাখিল করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের নতুন ফি নির্ধারণ করা হয়েছে। ব্যক্তি পর্যায়ে পিস্তল ও রিভলবারের লাইসেন্স নবায়ন ফি ২০ হাজার টাকা এবং বন্দুক, শটগান ও রাইফেলের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের ক্ষেত্রে লং ব্যারেলের (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ফি ২০ হাজার টাকা। এ ছাড়া, ডিলিং ও অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠানের জন্য ১০ হাজার টাকা এবং সেফ কিপিং লাইসেন্সের জন্য ছয় হাজার টাকা নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৯ ঘণ্টা আগে