
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘসময় অপেক্ষার পরও সার না দেওয়া ডিলারের গুদামের দরজা ভেঙে ১৬৪টি বস্তা নিয়ে গেছেন বিক্ষুব্ধ কৃষকেরা। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মোট ১৯৭ বস্তা সার নিয়ে গেলেও পরে ৩৩ বস্তা ফেরত দিয়েছেন কৃষকেরা।
পুলিশ, কৃষক ও স্থানীয়রা জানান, শিলখুড়ির বাজারে সার বিতরণ করার কথা ছিল সকালে। এজন্য প্রায় ২০০ কৃষক ইউনিয়নের সরকারি সারের ডিলার তাইফুর রহমান মুকুলের মেসার্স শাহ আমানত নামে প্রতিষ্ঠানের যান। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও গুদাম না খোলায় তাঁরা দরজা ভেঙে ফেলেন। পরে ৫০ কেজি ওজনের ১৯৭ বস্তা ইউরিয়া নিতে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন বলেন, বরাদ্দের ১ হাজার ৩২০ বস্তা ইউরিয়ার মধ্যে ডিলার ৩৪০ বস্তা উত্তোলন করে গুদামে রেখেছিলেন। সার না পাওয়ার শঙ্কায় পরে গুদাম ভেঙে ১৯৭ বস্তায় ৯ হাজার ৮৫০ কেজি সার নিয়ে যান কৃষকেরা। পুলিশের তৎপরতায় ৩৩ বস্তা ফেরত পাওয়া গেছে। বাকিটা ৮ হাজার ২০০ কেজি সার উদ্ধারের চেষ্টা চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ভূরুঙ্গামারীতে চলতি আগস্টে ইউরিয়া সারের চাহিদা ছিল ৬৮০ টন বা ৩৪০ বস্তা। সেটি বিতরণের কথা ছিল আজ। তবে কৃষকেরা সার না পাওয়ার আতঙ্কে আগেই এই ঘটনা ঘটান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কিছু সার উদ্ধার হয়েছে, বাকিটা উদ্ধারের চেষ্টা চলছে।
.png)





-78ae87-256x144.webp)

