স্ট্রিম ডেস্ক

দেশের বৃহত্তম পর্যটন মেলা ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। দেশের পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এই মেলায় দেশি-বিদেশি ১২০টিরও বেশি সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘পর্যটনকে এগিয়ে নিতে হলে আমাদের সব অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার পর্যটনের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলায় দেশি-বিদেশি ১২০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠান প্রায় ২২০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিভিন্ন এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট ও ট্রাভেল এজেন্সি। এবারের মেলায় পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীনসহ ১৩টি দেশের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশ নিয়েছে।
মেলা উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য তাদের বিভিন্ন সেবা ও পণ্যের ওপর বিশেষ ছাড় দিচ্ছে। এর মধ্যে রয়েছে দেশি-বিদেশি গন্তব্যে এয়ার টিকিট, তারকা হোটেলে রুম বুকিং এবং বিভিন্ন ভ্রমণ প্যাকেজ। এ ছাড়া মেলায় বিটুবি সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন, প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন এবং আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের ব্যবস্থা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও ড. মো. শফিকুর রহমান এবং ট্যুরিস্ট পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. মাইনুল হাসান প্রমুখ।
এবারের মেলায় প্রবেশমূল্য জনপ্রতি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্যের ওপর বিকাশের মাধ্যমে ক্যাশব্যাক অফারও থাকছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
৫ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
৩৪ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
৩ ঘণ্টা আগে