স্ট্রিম ডেস্ক

ঢাকায় ‘হিরোজ অব দ্য ইসলামিক গোল্ডেন এজ’ নামে একটি গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন শিক্ষাবিদ ও লেখক ড. চামান রহিম। শনিবার (১০ জানুয়ারি) গ্রন্থটির মোড়ক উন্মোচন উপলক্ষে ঢাকায় এক বিশেষ সাহিত্য সন্ধ্যার আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য রচিত এই বইয়ে ইসলামি স্বর্ণযুগের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্বদের অসামান্য অবদান তুলে ধরা হয়েছে। আকর্ষণীয় গল্পকথন ও ঐতিহাসিক প্রেক্ষাপটের মাধ্যমে শিশুদের মধ্যে কৌতূহল, মূল্যবোধ এবং জ্ঞান, উদ্ভাবন ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ সৃষ্টি করাই বইটির মূল লক্ষ্য।
ড. চামান রহিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং ফ্রান্সের মন্টপেলিয়েরস্থ পল ভ্যালেরি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ১৯৭৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এবং দার আল হেকমা বিশ্ববিদ্যালয়ে ১৯৯৯ থেকে ২০২২ সাল পর্যন্ত অধ্যাপনা করেছেন।
একজন গবেষক হিসেবে তিনি বহু একাডেমিক প্রকাশনার লেখক, দার আল হেকমা বিশ্ববিদ্যালয়ে মডেল ইউনাইটেড নেশনস (এমইউএন) প্রোগ্রামের প্রবর্তক এবং কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য সংগঠিত ক্রীড়া কার্যক্রম চালুর পথিকৃৎ। অবসর গ্রহণের পরও তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ দিলরুবা আহমেদ এবং ‘নারী কল্যাণ সংস্থা’-র প্রতিষ্ঠাতা ড. সিমীন এম. আখতার প্রমুখ।

.png)

খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
১২ মিনিট আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
১৭ মিনিট আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ মিনিট আগে
চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
২ ঘণ্টা আগে