স্ট্রিম প্রতিবেদক

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ কয়েকটি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা।
আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছিলেন শিক্ষকেরা।
এরই অংশ হিসেবে সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছেন তাঁরা। যেমন, চুয়াডাঙ্গার ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে আজ শিক্ষকেরা উপস্থিত হলেও কোনো শ্রেণি কার্যক্রমে অংশ নেননি। বাগেরহাট জেলার বেমরতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়েও কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা।
বিদ্যালয়টির শিক্ষক গোলাম মোস্তফা স্ট্রিমকে বলেন, আমার গ্রামের বাড়ি অন্য জেলায়। এখানে বাসা ভাড়া নিয়ে থাকি। কিন্তু সরকার যে বাড়িভাড়া দেয় তা নগণ্য। তাই মূল বেতনের ২০ শতাংশের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
তবে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে শ্রেণি কার্যক্রমে অংশ নিয়েছেন শিক্ষকেরা।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও চলমান আন্দোলনের অন্যতম সংগঠক দেলওয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষকদের কর্মবিরতিতে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান স্থবির হয়ে পড়েছে। প্রায় ৯০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। আমাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে, যদি এক মাস থাকতে হয় আমরা থাকব।’
এমপিওভুক্ত শিক্ষকদের অন্য দাবির মধ্যে রয়েছে দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য মূল বেতনের ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়া।
এসব দাবিতে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন কয়েক শ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।
এর আগে, গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। তাঁরা প্রেস ক্লাবের সামনের সড়কেও অবস্থান নেন। দুপুরের দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। পরে তাঁরা শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।

বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২৭ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
১ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে