কক্সবাজার সরকারি কলেজের ইউনিফর্ম পরে টিকটক-রিলস তৈরিতে মানা
স্ট্রিম সংবাদদাতাকক্সবাজার

শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে ‘টিকটক’, ‘রিলস’ বা যেকোনো ধরনের ‘অশালীন ভিডিও’ ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিষিদ্ধ করেছে কক্সবাজার সরকারি কলেজ। কোনো শিক্ষার্থী এই নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১৪ মে) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো. মফিজুল হকের সই করা এই নির্দেশনা জারি করা হয়।
জানানো হয়, শিক্ষাঙ্গনের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ক্যাম্পাসে এমন কার্যক্রম করা যাবে না, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা অন্য শিক্ষার্থীদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে।
জারি করা নির্দেশনা অমান্য করলে কলেজের প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
.png)




-78ae87-256x144.webp)

