ফিচার
সেহরিতে কী খাবেন, কী খাবেন না
স্ট্রিম ওয়াচ
ভারতে বসে কানে আসছিল নির্বাচন হবে না : নির্বাচন পর্যবেক্ষক শ্রীরাধা দত্ত
এক্সপ্লেইনার
মন্ত্রী-প্রতিমন্ত্রীর কী তফাৎ
ফিচার
সেহরিতে কী খাবেন, কী খাবেন না
নিউজ
পলিটিক্স
এক্সপ্লেইনার
এক্সক্লুসিভ
ফিচার
পপ স্ট্রিম
নিউজ
এই মুহূর্ত
পলিটিক্স
এক্সক্লুসিভ
এক্সপ্লেইনার
মতামত
স্ট্রিম ওয়াচ
ইন্টারন্যাশনাল
ফিচার
পপ স্ট্রিম
ইকোনোমি
স্পোর্টস
সোশ্যাল মিডিয়া
পরিবেশ ও জলবায়ু
বিজ্ঞান ও প্রযুক্তি
এডুকেশন
GEN জীবিকা
গ্যালারি
ফ্যাক্টচেক
ঢাকা স্ট্রিমের সব ফেসবুক-ইনস্টাগ্রাম পেজ হ্যাকড, জিডি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ও গণভোট ২০২৬
ক্লিক করুন
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
ও গণভোট
ক্লিক করুন
এই মুহূর্ত
রয়টার্সের প্রতিবেদন
আওয়ামী লীগহীন মাঠে জেনজিদের প্রথম ভোট
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে হওয়া সব নির্বাচনে বিরোধীদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। বিরোধীরা হয় ভোট বর্জন করত, নয়তো গণগ্রেপ্তারের শিকার হয়ে কারাগারে থাকতে বাধ্য হতো। তবে আর দুই দিন পর বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের আগে বাংলাদেশের সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করে দেওয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
খুলনা-৫: তিন যুগের ‘জলাবদ্ধতা’ নিরসনে এবার কি মিলবে সমাধান
খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসন। এক সময় এই বদ্বীপ অঞ্চল উর্বর কৃষিভূমির জন্য পরিচিত থাকলেও গত তিন যুগ ধরে এখানকার মানুষের প্রধান অভিশাপের নাম ‘জলাবদ্ধতা’।
বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী: মেজর জেনারেল আশরাফুজ্জামান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রামের দুটি নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
ঢাকা-৯ এ মাঠের পরিস্থিতি কেমন, যা বলছেন প্রার্থী জাবেদ রাসিন
নির্বাচনী মাঠে শেষ মুহূর্তের উত্তাপ। সেই প্রেক্ষিতে স্ট্রিম টকে আজকের অতিথি জাতীয় নাগরিক পার্টির ঢাকা-৯ আসনের প্রার্থী জাবেদ রাসিন। সংস্কার রাজনীতি, জোট প্রসঙ্গ, নারী নেতৃত্ব, চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাং নির্মূল এবং নীরব ভোট বিপ্লব—সব প্রশ্নে নিজের স্পষ্ট অবস্থান জানালেন তিনি।
নির্বাচনকালীন সহিংসতা সম্পর্কে জানবেন কীভাবে?
নির্বাচন এলেই বাংলাদেশে বাড়ে সহিংসতা। কিন্তু সব ঘটনা কি আমরা জানতে পারি? এই প্রশ্ন থেকেই তৈরি হয়েছে Violencetracker.org। এআই ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে দেশজুড়ে রাজনৈতিক, মব, ধর্মীয় ও সামাজিক সহিংসতার তথ্য রিয়েল-টাইমে ম্যাপ করছে এই প্ল্যাটফর্ম।
নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা
৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিএনপি জয়ী হলে দেশে একটি নারীবান্ধব সরকার প্রতিষ্ঠা করা হবে।’
রাপচার, রিফর্ম অ্যান্ড রি-ইম্যাজিনিং ডেমোক্রেসি
২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রার ওপর গুরুত্বারোপ করে বক্তারা জানান, এই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের রাজনৈতিক বৈষম্য, পরিবারতান্ত্রিক রাজনীতি এবং একচেটিয়া শাসনব্যবস্থার বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।
প্রচারণার শেষ দিনে ৮ জনসভা ও বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার শেষ দিন সোমবার রাজধানী ঢাকার আটটি জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি থেকে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
কমার একদিন পরেই আবার বাড়ল স্বর্ণের দাম
দাম কমানোর একদিন পরই আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
ইসলামী আন্দোলনই একমাত্র ইসলামের পক্ষে নির্বাচন করছে: চরমোনাই পীর
জোটবদ্ধ কোনো রাজনৈতিক দল ইসলামের আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে না মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতে ইসলামী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে—তারা শরিয়াহ আইন অনুযায়ী দেশ চালাবে না। সুতরাং ইসলামের পক্ষে বাক্স নেওয়া একমাত্র দল বর্তমানে ইসল
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসত ঘরে আগুন, দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হাইকোর্ট বিভাগের ফুল কোর্ট সভা আজ বিকেলে
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হবে।
৩৯টি বৈঠকের পর আ.লীগ আমলের ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ
টানা ৩৯টি বৈঠকের চুলচেরা বিশ্লেষণের পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা প্রায় ২৪ হাজার ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের সুপারিশ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।
আগাম নির্বাচন দিয়ে বাজিমাত জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচির
তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে ৩১৬টি আসন জয় লাভ করেছে। যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের চেয়ে অনেক বেশি।
খুলনায় এবার বড় প্রভাবক হতে পারে প্রায় ৮ লাখ তরুণ ভোটার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি আসনে জয়-পরাজয়ের প্রধান ‘ফ্যাক্টর’ হিসেবে দেখা দিয়েছে নতুন ও তরুণ ভোটাররা। এবার এই বিভাগে মোট ৭ লাখ ৮৮ হাজার ৮০১ জন তরুণ ভোটার প্রথমবারের মতো তাঁদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছেন।
নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের ‘শেষ বৈঠক’ আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের সম্ভবত শেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে পৃথক দুটি বৈঠকে মিলিত হবেন।