ইরাকের নাজাফে খামেনির শোকমিছিলে ‘২০ লাখ’ মানুষ
স্ট্রিম ডেস্ক

ইরাকের পবিত্র শহর নাজাফে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকমিছিল শুরু হয়েছে। বুধবার (৮ জুলাই) খামেনির শেষযাত্রায় শহরটির রাস্তায় শোকাহত মানুষের ঢল নামে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরান ও কোমে কয়েক দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে মঙ্গলবার রাতে খামেনির মরদেহ ইরাকে নেওয়া হয়। ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের অনুরোধে সেখানে আঞ্চলিক জানাজা হয়েছে।
ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, এই মিছিলে অন্তত ২০ লাখ মানুষ অংশ নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী গাড়িকে ঘিরে রেখেছেন শোকাহত মানুষ।
আরও কয়েকটি ভিডিওতে হযরত আলী (রা.) এর মাজারে খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের জানাজায় অংশ নেওয়া অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।
.png)



-7bb02b-256x144.webp)


