
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলার প্রভাবে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে আর বড় পতন ঘটছে বিশ্বব্যাপী পুঁজিবাজারগুলোতে। খবর আল জাজিরার।
এশিয়ায় ব্রেন্ট ক্রুডের দর আজ সোমবার হুট করেই সর্বোচ্চ ১৩ শতাংশ বেড়ে গিয়েছিল, অবশ্য এরপর গিয়ে তা স্থিতিশীল হয়েছে। আর আন্তর্জাতিক মানদণ্ডে ব্রেন্ট ক্রুডের দর প্রায় ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে এশিয়ার পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যচ্ছে। হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ২ শতাংশ এবং জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমেছে।
যুক্তরাষ্ট্রে সাধারণ বাজার সময়ের বাইরে লেনদেন হওয়া স্টক ফিউচারের বাজারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে, যা ওয়াল স্ট্রিটে অস্থির দিনের ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের এস অ্যান্ড পি ৫০০ সূচক এবং নাসডাক কম্পোজিট সূচকের প্রায় ০ দশমিক ৭ শতাংশ কমেছে।
.png)




-7bb02b-256x144.webp)

