ইরান সম্প্রতি হুমকি দিয়েছে, তারা পরমাণু নজরদারিবিষয়ক প্রতিষ্ঠান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা বন্ধ করে দিতে পারে।
স্ট্রিম ডেস্ক

টানা ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধ আপাতত থেমেছে। চলছে যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতির মধ্যেই পরমাণু অস্ত্র বিষয়ে ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
শিগগিরই পশ্চিমা কূটনীতিকেরা ইরানের সঙ্গে পারমাণবিক অস্ত্র বিষয়ে সমঝোতার চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই আলোচনা সহজ হবে না বলে মনে করছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক হুগো বাচেগা।
যুক্তরাষ্ট্রের প্রধান দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে সরে আসতে হবে। তবে ইরান প্রকাশ্যে জানিয়েছে, তারা এই দাবি মানবে না।
এ দিকে ইরানে মার্কিন হামলার পর ৬০ শতাংশ বিশুদ্ধতায় সংরক্ষিত প্রায় ৪০০ কেজি ইউরেনিয়ামের (যা অস্ত্র তৈরির একধাপ নিচে) কী হয়েছে, সে সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘমেয়াদে ইরানের পদক্ষেপ নিয়ে আরও গুরুতর প্রশ্ন সামনে আসছে।
ইরান সম্প্রতি হুমকি দিয়েছে, তারা পরমাণু নজরদারিবিষয়ক প্রতিষ্ঠান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা বন্ধ করে দিতে পারে। এমনকি অনেক কর্মকর্তা বলছেন, ইরান ‘নন-প্রোলিফারেশন ট্রিটি’ বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকেও সরে দাঁড়াতে পারে।
রাজনৈতিকভাবেও ইরানের শাসকেরা বেশ চাপে রয়েছেন । ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এই প্রথম এতটা দুর্বল অবস্থানে রয়েছে ইরানের শাসকগোষ্ঠী। অনেকেই প্রশ্ন তুলছেন, এ অবস্থায় তারা টিকে থাকতে পারবে কী?
গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। পরে পাল্টা আঘাত হানে ইরানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে গত রোববার (২২ জুন) ইরানের ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ জুন) রাতে কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। সেদিন রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই ঘোষণার পরও ইসরায়েলের হামলায় ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১৭ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ দিন আগে
দ্বিতীয় দফায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং নতুন সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য উত্তেজনা কমানো এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে