স্ট্রিম ডেস্ক

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে শান্তি আলোচনায় বসার পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা (ডেডলাইন) শেষ হচ্ছে আজ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজকের মধ্যেই শান্তি আলোচনায় বসার কার্যকরী পদক্ষেপ নিতে পুতিনকে বাধ্য করতে চাইছেন ট্রাম্প।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুতিন যদি আজকের মধ্যে (৮ আগস্ট) ইউক্রেনে যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ না নেন, তবে রাশিয়ার কাছ থেকে যেসব দেশ জ্বালানি তেল কেনে, তাদের ওপর দ্বিতীয় দফায় আরোপ করা মার্কিন শুল্ক কার্যকর করবেন।
রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলোকে শাস্তি দিতে এরই মধ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করছেন ট্রাম্প, যার মধ্যে রয়েছে ভারত। গত বুধবার তিনি ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
তবে রাশিয়ার তেল আমদানিকারক আরেক দেশ চীনকে কার্যত কোনো হুমকি দেননি ট্রাম্প। যদিও রাশিয়া থেকে তেল কেনার দিক থেকে শীর্ষে আছে চীন। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা গত বুধবারে রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানি করা বাকি দেশগুলোকেও শুক্রবারে হুমকি দেওয়া হতে পারে।
বিশ্বের তেল রপ্তানিতে দ্বিতীয় স্থানে আছে রাশিয়া। রাশিয়া যেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না করতে পারে, সেজন্য ২০২২ সাল থেকেই পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দাম কমানোর জন্য চাপ দিয়ে আসছে। এ কারণেই রাশিয়া ইউরোপের বদলে ভারতে ও চীনে অপেক্ষাকৃত কম দামে তেল রপ্তানি করা শুরু করেছিল।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১৯ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ দিন আগে
দ্বিতীয় দফায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং নতুন সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য উত্তেজনা কমানো এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে