ওডিশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি
স্ট্রিম ডেস্কডেস্ক

ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে এক বাংলাদেশিসহ ২৪ নাবিক ছিলেন। খবর এনডিটিভির।
ভারতীয় কর্মকর্তারা জানান, পানামার পতাকাবাহী ‘এমভি ওশান-উইনার’ জাহাজ ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে ১ হাজার ৭০০ টন লোহার আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। এতে থাকা ২৪ নাবিকের মধ্যে চীনের ২০, মিয়ানমারের ৩ ও বাংলাদেশের একজন।
এনডিটিভি জানিয়েছে, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। এরপর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
কোস্টগার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামে দুটি জাহাজকে উদ্ধার অভিযানে পাঠানো হয়। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরেকটি জাহাজ অভিযানে যুক্ত করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, তারা লাইফ র্যাফট থেকে দুজনকে উদ্ধার করেছে।
বার্তাসংস্থা পিটিআইকে এক আইপিএস কর্মকর্তা জানান, ওই এলাকার আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।
.png)






