হরমুজ প্রণালি সচল রাখতে আলোচনায় বসছে ইইউ
স্ট্রিম ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনায় বসছে সদস্য দেশগুলো। সোমবার (১৬ মার্চ) রয়টার্সের বরাতে এ খবর জানায় বিবিসি।
ব্রাসেলসে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে কালাস বলেন, ‘আমাদের নিজেদের স্বার্থেই হরমুজ প্রণালি খোলা রাখা প্রয়োজন।’
বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই সরু পথ দিয়ে পরিবহন করা হয়। কিন্তু সাম্প্রতিক এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পথ দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই পথ নিরাপদ করতে যদি ন্যাটোর মিত্ররা সাহায্য না করে, তবে তা জোটটির ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে।
রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বিশ্বব্যাপী জাহাজ চলাচল স্বাভাবিক করতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।
.png)




-7bb02b-256x144.webp)

