মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব করব, আরাগচিকে পুতিন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে। ছবি: সংগৃহীত
সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে রাশিয়া সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন তিনি।

পুতিন আরাগচিকে বলেন, ইরানি জনগণ নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সাহসের সঙ্গে লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন ইরান দ্রুত এই কঠিন সময় কাটিয়ে উঠবে।

বৈঠকে আরাগচি বলেন, ‘বিশ্ববাসী দেখেছে আমাদের রাশিয়ার মতো শক্তিশালী মিত্র রয়েছে। আপনাদের অটল ও দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ।’ তিনি আরও জানান, ইরানি জনগণ সাহসের সঙ্গে মার্কিন হামলা প্রতিরোধ করেছে এবং আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চলবে। এসময় রাশিয়া-ইরান সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর প্রধান ইগর কস্তিউকভ উপস্থিত ছিলেন।

এর আগে সেন্ট পিটার্সবার্গে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত দাবির কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।

আরাগচি বলেন, দ্বিতীয় দফায় আলোচনায় বসার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের একগুঁয়েমির কারণে ইতিবাচক ফল আসেনি।

আরাগচি জানান, চলমান যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সঙ্গে বিস্তারিত পরামর্শ করতেই এই সফর।

বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় আরাগচির রাশিয়া সফর তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের নৌ-অবরোধ ও হুমকির মুখে ইরান এখন মস্কোর কাছ থেকে কূটনৈতিক ও সামরিক সমর্থনের প্রত্যাশা করতে পারে।

তথ্যসূত্র: বিবিসি

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত