স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যাঞ্চলে হঠাৎ বন্যায় ২৪ জন মারা গেছেন। টেক্সাসের মধ্যাঞ্চলের একজন কাউন্টি কর্মকর্তা গণমাধ্যমকে এ সংবাদ নিশ্চিত করেছেন।
টেক্সাসের ওই কাউন্টি কর্মকর্তা শুক্রবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, সান আন্তোনিও শহরের বাইরে আকস্মিক বন্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে।
কের কাউন্টির শেরিফ ল্যারি লেথিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, 'এই মুহূর্তে আমি নিশ্চিত করতে পারি, আমরা প্রায় ২৪ জনের মৃত্যুর খবর পেয়েছি।'
ল্যারি লেথিয়া বলেছেন, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্যা পরিস্থিতিকে মারাত্নক বিপর্যয় বলে উল্লেখ করেছেন।
নিহত ব্যক্তিদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্যা পরিস্থিতিকে মারাত্মক বিপর্যয় বলে উল্লেখ করেছেন।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্প মিস্টিক নামের একটি সামার ক্যাম্পের প্রায় ২৩ থেকে ২৫ জন মেয়ে এখনো নিখোঁজ রয়েছে।
টেক্সাস পার্ক রেঞ্জার্স এর আগে জানিয়েছিল যে, তারা নদীর ধারের সামার ক্যাম্পে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং সেখানে আটকা পড়া কিছু শিশুকে উদ্ধার শুরু করেছেন। কিন্তু এখনো অনেক মেয়েই নিখোঁজ রয়েছে।
টেক্সাসের মেজর জেনারেল থমাস সুয়েলজারের কাছ থেকে উদ্ধার অভিযান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, উদ্ধারকারী সাঁতারুদের সঙ্গে পাঁচটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।

সদ্য প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা গেছে, তেহরান তাদের পারচিন সামরিক কমপ্লেক্সের একটি নতুন স্থাপনার ওপর বিশাল ‘কংক্রিটের সুরক্ষা’ বা বর্ম তৈরি করেছে।
২২ মিনিট আগে
এপস্টিন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ব্রিটিশ রাজপরিবারের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যৌন অপরাধী জেফরি সঙ্গে সম্পর্কের জেরে তিনি সরকারি দায়িত্বে অসদাচরণ করেছিলেন।
৩২ মিনিট আগে
হামলার সব প্রস্তুতি শেষ হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চূড়ান্ত নির্দেশ দেননি। তবে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার সাংবাদিকদের বলেন, ‘ইরানের বিরুদ্ধে হামলা চালানোর অনেক যুক্তি ও কারণ থাকলেও, কূটনীতিই সব সময় আমাদের প্রথম পছন্দ।’
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায়। এ ঘটনার দুই মাস না পেরোতে ভেনেজুয়েলার পরিবেশ যেন আমূল বদলে গেছে বলে জানিয়েছে সিএনএন।
১ দিন আগে