
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের টহলরত অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। মঙ্গলবার (৯ জুন) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত রাতে হরমুজে টহল দেওয়ার সময় ইরানিরা আমাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। দুই পাইলট নিরাপদ আছেন। তবে এই হামলার কড়া জবাব দেওয়া জরুরি।’
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর এটিই প্রথম কোনো মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হওয়ার ঘটনা।
দুইজন মার্কিন সামরিক কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন, ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন মার্কিন হেলিকপ্টারটিতে সরাসরি আঘাত হানে। বিধ্বস্ত হওয়ার পর চালকবিহীন রোবোটিক ড্রোন বোটের সাহায্যে দুই পাইলটকে উদ্ধার করা হয়।
ট্রাম্পের এই প্রতিক্রিয়ার কিছুক্ষণ আগে ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে কোনো চুক্তি বা প্রতিশ্রুতি লঙ্ঘন না করার সতর্কবার্তা দেন। সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ‘আমরা কূটনীতির ভাষাকে প্রাধান্য দিই, তবে অন্য ভাষাতেও অনেক সাবলীল। প্রতিশ্রুতি ভঙ্গ করলে সেই ভাষায় ফিরে যাব।’
তথ্যসূত্র: সিএনএন
.png)




-7bb02b-256x144.webp)

