যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ও নৌবাহিনীর ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের
স্ট্রিম ডেস্ক

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ও একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।
আইআরজিসির দাবি, যুদ্ধজাহাজ দুটি সামুদ্রিক অবরোধে অংশ নিচ্ছিল। হামলার পর ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি ‘সংঘর্ষের এলাকা’ থেকে সরে যায়।
আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দুটি নৌযানে হামলা হওয়ার বিষয়টি স্বীকার করেছে।
ইরান বলেছে, যুক্তরাষ্ট্র সামরিক অভিযান অব্যাহত রাখলে দেশটির সশস্ত্র বাহিনী আরও কঠোর জবাব দেবে।
এর আগে আইআরজিসি জানিয়েছিল, ইরানি তেলবাহী তিনটি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার এবং যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তিনটি জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তবে সেন্টকম জানায়, আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে দুই যুদ্ধজাহাজই হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
সেন্টকম আরও জানায়, এর পর মার্কিন বাহিনী ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
.png)






