ইরানে ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৩৬
ইরানে ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ছবি: এক্স থেকে নেওয়া
ইরানে ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ছবি: এক্স থেকে নেওয়া

ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে একটি ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রদেশটির দোরচেহ শহরে এ ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট, কো-পাইলটসহ দুইজন ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনী এসে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরানের বিমান সুরক্ষা রেকর্ড দুর্বল। দেশটিতে প্রায়ই উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। দেশটির বেশিরভাগ উড়োজাহাজই কেনা হয়েছিল ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে। এসব উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বিদ্যমান নিষেধাজ্ঞার কারণে আমদানি করতে পারে না দেশটি।

এর আগে, গত সপ্তাহে ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে বিমান বাহিনীর প্রশিক্ষণ ফ্লাইটের সময় যুক্তরাষ্ট্রের নির্মিত একটি এফ-ফোর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত