স্ট্রিম প্রতিবেদক

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ এপ্রিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়।
আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে।
রুটিনে বলা হয়েছে, নির্ধারিত দিনে সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।
রুটিন অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে।
এ বছর নিয়মিত পরীক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে।
এ বছর নিয়মিত এসএসসি পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে যে শিক্ষাক্রমে পড়াশোনা করেছিল তা ২০২৪ সালের সেপ্টেম্বরে বাতিল করা হয়। পরে তারা বিভাগ বিভাজনসহ ২০১২ সালের শিক্ষাক্রমে দশম শ্রেণিতে পড়েছে। তাই নিয়মিত পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে।
আর গত বছর যে শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষা দিয়েছিল তারা ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রমেই নবম ও দশম শ্রেণিতে পড়েছেন। তাই মানোন্নয়ন বা অনিয়মিত পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে।

হাইকোর্টের একটি বেঞ্চ রোববার (১৫ ফেব্রুয়ারি) রমজানের শুরু থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধের আদেশ দেন। এটি আজ সোমবার স্থগিত করেছেন চেম্বার জজ। ফলে আগের ছুটির সিদ্ধান্ত বহাল থাকল।
১ দিন আগে
বছরের প্রথম দিনের লক্ষ্যমাত্রা থাকলেও পাঁচ সপ্তাহ পর ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক সরবরাহ নিশ্চিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
৮ দিন আগে
সরকার ১ হাজার ৭১৯টি বেসরকারি স্কুল-কলেজকে এমপিওভুক্ত করার প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ দিন আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই আবাসিক হলে ইন্টারনেট সংযোগ দাবিতে উপাচার্যের বাসভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
১৬ দিন আগে