মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ল
স্ট্রিম প্রতিবেদকঢাকা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের ই-ভ্যাট সিস্টেমে মার্চ মাসের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, করদাতারা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের ই-ভ্যাট ইউনিট থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখের সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে সৃষ্ট কারিগরি সমস্যা নিরসনের লক্ষ্যে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপ-ধারা (১ক) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড মার্চ মাসের কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের এই সময়সীমা বাড়িয়েছে।
এনবিআরের প্রথম সচিব মো. রুহুল আমিনের সই করা এই আদেশটি অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। ই-ভ্যাট সিস্টেমের আধুনিকায়ন ও করদাতাদের সুবিধার্থেই এই সময় বৃদ্ধি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
.png)



-e3d250-256x144.webp)


