রোববারের আগে স্বস্তি নেই গ্যাস সরবরাহেএলএনজির অভাবে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের গ্যাস সরবরাহে এখনও উন্নতি হয়নি। পেট্রোবাংলা সূত্র বলছে, এ টার্মিনালের জন্য নতুন কার্গো আসতে পারে আগামী রোববার। এর আগে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহে স্বস্তির সম্ভাবনা নেই।২১ আগস্ট ২০২৬
এলএনজি ফুরিয়ে এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমল গ্যাস সরবরাহকক্সবাজারের মহেশখালীতে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ফুরিয়ে গেছে। এতে থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়। ১৯ আগস্ট ২০২৬
বেসরকারি খাতে যাচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিপণনপরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের সুযোগ বেসরকারি খাতে দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে নীতিমালা করার উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) খসড়া নীতিমালা প্রণয়নে মাত্র চার দিন দেওয়া হয়েছে।০৮ আগস্ট ২০২৬
গ্যাসের দাম বাড়লে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপিরচলমান গ্যাস সংকট, জনদুর্ভোগ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানববন্ধন করেছে। শনিবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর এনসিপি রাজধানীর কাওরান বাজারে এই কর্মসূচি পালন করে। পরে নেতাকর্মীরা পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন।০২ আগস্ট ২০২৬
বাড়ছে না গ্যাসের দাম, বিভ্রান্ত না হওয়ার আহ্বানবিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমানে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।০১ আগস্ট ২০২৬
সাগরে ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র, বিদেশি কোম্পানি টানতে ছাড়বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ‘মডেল পিএসসি ২০২৬’-এ গ্যাসের দাম বাড়ানোসহ নানা ছাড় ও সুবিধা দিচ্ছে সরকার।২৪ মে ২০২৬
দেশের প্রথম গভীর কূপ খনন শুরু, দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রত্যাশাব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে খনন করা হচ্ছে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান।১৯ এপ্রিল ২০২৬