গুপ্তহত্যার ভয়ে তটস্থ ভ্লাদিমির পুতিন
ড্রোন হামলা আর গুপ্তহত্যার আতঙ্কে পুতিন এখন এক ‘অদৃশ্য খাঁচায়’ বন্দি হয়ে আছেন। এমন খবর উঠে এসেছে ইউরোপীয় গোয়েন্দা রিপোর্ট আর ক্রেমলিনের ভেতরের খবর থেকে। যেখানে ভ্লাদিমির পুতিন নাম শুনলেই চোখে ভেসে ওঠে এক অপরাজেয় ভাবমূর্তির নেতার ছবি। মস্কোর সরকারি বাসভবন ছেড়ে সপ্তাহের পর সপ্তাহ মাটির নিচে, এক গোপন বাঙ্কারে দিন কাটাচ্ছেন ৭৩ বছর বয়সী এই রুশ প্রেসিডেন্ট। দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের এই বাঙ্কারটিই এখন তাঁর প্রধান আস্তানা।
.png)






