স্পোর্টস ডেস্ক

জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার পরই ফ্রান্সের ফুটবলে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২ অক্টোবর ইতালির বিপক্ষে স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামের ৮০ হাজার আসনের সব টিকিট মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।
গত মঙ্গলবার (২৮ জুলাই) চার বছরের চুক্তিতে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব নেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান।
২০২১ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর ৫৪ বছর বয়সী এই তারকা কোচিং থেকে দূরে ছিলেন। ফরাসি ফুটবলে ফেরা নিয়ে জিদান বলেন, ‘আমার জন্য এটি স্বপ্নের মতো। বিগত পাঁচ বছরে বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি, কিন্তু ফ্রান্সের জন্য আমি সেগুলো ফিরিয়ে দিয়েছি।’
২ অক্টোবর উয়েফা নেশনস লিগে রবার্তো মানচিনির ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। জিদানের দায়িত্ব নেওয়ার ঘোষণার পরই ফরাসি ফুটবলপ্রেমীদের মধ্যে টিকিট কেনার হিড়িক পড়ে। ফরাসি ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, প্যারিসের ৮০ হাজার ধারণক্ষমতার স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামের সর্বনিম্ন ৩৫ ইউরো থেকে সর্বোচ্চ ১৭৫ ইউরোর ‘গোল্ড’ ক্যাটাগরির কোনো টিকিটই আর নেই। টিকিট ছাড়ার এক দিনের মধ্যেই সব বিক্রি হয়েছে।
ফ্রান্স জাতীয় দল সমর্থকদের অফিশিয়াল অ্যাসোসিয়েশনের সভাপতি জাঁ-ব্যাপটিস্ট মন্তার্নিয়ের বলেন, ‘বিশ্বকাপের পরপরই ম্যাচ ঘিরে সমর্থকদের এমন আগ্রহের পেছনে রয়েছে জিদান-প্রভাব। দেশের মাটিতে তাঁর এই নতুন অধ্যায়ের প্রথম সাক্ষী হতে কে না চাইবে?’
স্তাদ দ্য ফ্রান্সের ম্যাচের আগেই অবশ্য ফরাসি ডাগআউটে জিদানের অভিষেক ঘটবে। উয়েফা নেশনস লিগ ‘এ’-এর সূচি অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের ইজমিতে স্বাগতিকদের মুখোমুখি হবে ফ্রান্স। এর তিন দিন পর ২৮ সেপ্টেম্বর ব্রাসেলসে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।
তথ্যসূত্র: ইএসপিএন

.png)

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের তরুণ দাবাড়ু মনন রেজা নীড়ের। হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ জুলাই ২০২৬ জিএম-বি’ দাবা টুর্নামেন্টে প্রথম আট রাউন্ডে চার জয় ও চার ড্রয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।
০১ আগস্ট ২০২৬
হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ গ্র্যান্ডমাস্টার-বি’ দাবা টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। অষ্টম রাউন্ড শেষে ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষে তিনি।
০১ আগস্ট ২০২৬
বাংলাদেশের মাটিতে ২৩ বছর পরে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) ভুটানে টুর্নামেন্টের ড্র হয়।
০১ আগস্ট ২০২৬
রিয়াল মাদ্রিদে ভিনিসিউস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ব্রাজিলিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আর কোনো প্রস্তাব দেবে না স্প্যানিশ ক্লাবটি।
০১ আগস্ট ২০২৬