স্পোর্টস ডেস্ক

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা ৩১ বছর বয়সী ওয়েদারাল্ডকে নিয়ে অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড বলেন, ‘ওর শরীরের অবস্থান ও নড়াচড়ার ধরনে কিছু পরিবর্তন এসেছে। ছোট পরিসরের পারফরম্যান্সের ভিত্তিতে সমালোচনা করা বা বিচার করা কঠিন।’
ওয়েদারাল্ডের জায়গায় দলে ডাক পাওয়া ৩০ বছর বয়সী ম্যাট রেনশ সবশেষ ২০২৩ সালে ভারতের বিরুদ্ধে কনকাশন সাবস্টিটিউট হিসেবে টেস্ট খেলেছিলেন। দলের সঙ্গে অনুশীলনের পর স্ট্যান্ডবাই হিসেবে থাকা রেনশের টেস্ট ব্যাটিং গড় ২৯.৩১ এবং সর্বোচ্চ রান ১৮৪। বিশেষ করে দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকায়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁর।
২০২৪ সালের শুরুতে ডেভিড ওয়ার্নার এবং চলতি বছরের জানুয়ারিতে উসমান খাজা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পর থেকে অজি দলে এ পর্যন্ত মোট সাতজন ওপেনার বদল হলো।
স্কোয়াডে ওয়েদারাল্ড বাদ পড়লেও রিজার্ভ উইকেটরক্ষক জশ ইংলিস ও পেসার স্কট বোল্যান্ড নিজেদের অবস্থান ধরে রেখেছেন। তবে ওয়ান ডাউনে নামা মার্নাস লাবুশেনের ফর্ম নিয়ে সমালোচনা চলছে।
ঘোষিত ১৩ সদস্যের অস্ট্রেলিয়া দলে রয়েছেন প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড, জশ ইংলিস ও স্কট বোল্যান্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক মাধ্যমে জানিয়েছে, শনিবার (২২ আগস্ট) ম্যাকায়ে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ নম্বরে থাকা বাংলাদেশের সামনে এই ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকার দুই নম্বরে ওঠার বড় সুযোগ রয়েছে।

.png)

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
১ দিন আগে
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬
অজি বধের অবিস্মরণীয় এক বীরত্বগাঁথা লিখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে ঐতিহাসিক জয়ের খুশিতে গা ভাসানোর বদলে পা মাটিতে রাখার কথাই বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১৬ আগস্ট ২০২৬