ad

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের লজ্জা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২৩: ০৩
বাংলাদেশের উইকেট পতনে জিম্বাবুয়ের উল্লাস। ছবি: ইএসপিএন

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ১৩ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারে টাইগাররা।

বৃহস্পতিবার (৯ জুলাই) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বেন কারানের সেঞ্চুরি এবং ব্র্যাড ইভান্সের ঝড়ো হাফসেঞ্চুরিতে ভর করে জিম্বাবুয়ে ২৪৭ রান সংগ্রহ করে।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৩ রানে ওপেনার সৌম্য সরকার ৫ রান করে ব্লেসিং মুজারাবানির বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপর নাজমুল হোসেন শান্তও মাত্র ১৬ বলে ৯ রান করে আরভিনের বলে ক্যাচ তুলে দেন। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর তানজিদ হাসান তামিম এবং তাওহিদ হৃদয় দলের হাল ধরেন। তাঁদের ১০৭ বলে ৮৪ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। তানজিদ নিজের ওয়ানডে ক্যারিয়ারের আরেকটি ফিফটি তুলে নেওয়ার পর ব্রায়ান বেনেটের বলে বোল্ড হন।

তানজিদ বিদায় নেওয়ার পর তাওহিদ হৃদয় ফিফটি পূরণ করলেও দলের রান বাড়িয়ে নেওয়ার তাগিদেই ক্যাচ দিয়ে বসেন। এরপর মোসাদ্দেক হোসেন ৯ বলে ৭ রান করে মুজারাবানির বলে ক্যাচ তুলে দিলে বিপদে পড়ে দল।

শেষ দিকে রিশাদ হোসেন আউট হওয়ার পর মিরাজ ও নুরুল হাসান সোহান লড়াই করার চেষ্টা করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। ৪৮তম ওভারের প্রথম বলে মিরাজ আউট হলে ২৩৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

Ad 300x250

সম্পর্কিত