
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল মালয়েশিয়ার ১০৬ রানের লক্ষ্য তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। ৪৫ বলে (৭.৩ ওভার) ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। এতে ২-০ ব্যাবধানে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করে এইচপি দল।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া, ব্যাটিংয়ে নেমে ১৯ রান পার হতে না হতে দুই ওপেনার হারায় সফরকারী দলটি। শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েছিলেন সাইদ আজিজ ও আহমেদ আকিল। তবে রানের চাকার ধীরগতিতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করেন ১০৫ রান।
১০৬ রানের মামুলি লক্ষ্যে মাঠে নেমেই রুদ্রমূর্তি ধারণ করেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানেরা। ওপেনার জাওয়াদ আবরার ৮ বলে দ্রুত ২৩ রান করে সাজঘরে ফিরলেও থামেনি তাণ্ডব। আরেক ওপেনার জিসান আলম ৭ ছক্কা আর ২ চারে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন।
এইচপি দল মাত্র ৭ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে জিতে নেয় ম্যাচটি। ১২ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আবারো বাংলাদেশের মুখোমুখি হবে মালয়েশিয়া।
সংক্ষিপ্ত স্কোর
মালোশিয়া ১০৫/৪ (২০) (আজিজ ৪০,আকিল ৩০; রনি ২/২০, রুবেল ১/৯)
বাংলাদেশ এইচপি ১০৭/৩ (৭.৩) (জিসান ৫৭*, আবরার ২৩; আরিফুল্লাহ ২/৩১)
কাজী মাকতাবার পান্থ
.png)






-3c3626-256x144.webp)