স্ট্রিম সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটার উপস্থিতির হার প্রায় ৬৫ শতাংশ। এ ছাড়া হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ শতাংশ।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। এসময় ভোট গণনা শুরুরও ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
ভোট গণনার বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা এখনই ভোট গণনার কাজ শুরু করব। প্রথমে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে। ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য চিহ্ন আছে কিনা। ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন কোনো প্রার্থী নামের পাশে থাকলে ওই পদের ভোটটি বাতিল হবে।’
এর আগে, সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তবে নির্ধারিত সময়ের পরও অর্থনীতি, ইসলামিক স্টাডিজসহ বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটার নির্ধারিত সময়ের পরও ভোট প্রদান করেছেন।
ভোটগ্রহণ শেষে সব কেন্দ্রের ভোট শেষ হওয়া ব্যালট বক্স আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে। ভোট গণনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে।
উল্লেখ্য, জকসু নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৬৪৯ জন ভোটার ছিল। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজ ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে