স্ট্রিম ডেস্ক

এনসিপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ তুলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেছেন, পঞ্চগড়-১ আসনে এখন পর্যন্ত প্রায় ৩০টির বেশি স্থানে তাদের নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও হুমকির ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেল ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি।
স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, পঞ্চগড়-১ আসনে বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা করা হয়েছে এবং অনেককে হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনার কারণে অনেকে এলাকা ছেড়ে পালিয়ে আছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি না, সে বিষয়ে দলটিকে স্পষ্ট অবস্থান জানাতে হবে।
স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, ‘আমরা রাজনীতি করতে এসেছি। পুরোনো নোংরা রাজনৈতিক কালচার পরিবর্তন করে নতুন ধরনের রাজনীতি গড়ে তুলতে এসেছি।’
ক্ষমতা স্থায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, ‘যারা অতি উৎসাহী হয়ে এসব কাজ করছেন, তাদের সংশোধনের আহ্বান জানাচ্ছি। অতীত থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।’
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে