স্ট্রিম সংবাদদাতা

জনরায় অগ্রাহ্য করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি। সামনেও পারবে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলে, বিএনপি হ্যাঁ ভোটের প্রচার চালিয়ে ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করছে। যারা হ্যাঁ প্রচার চালিয়ে এখন না বলছে, তারাই একদিন দেশ থেকে নাই হয়ে যাবে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তাদের এদেশে থাকা হবে না। এই পথ পালানোর পথ। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না। যুবকেরা এখন প্রতিবাদ করা শিখে গেছে।
বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমানে সব জায়গায় চুরি, লুটপাট শুরু হয়েছে। আমরা দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে বারবার রাজপথে নামব। দুই কর্মী হত্যার সমালোচনা করে তিনি বলেন, আমরা চাই না, ক্ষমতার লোভে আর কোনো মায়ের কোল খালি হোক।
সাধারণ মানুষের অধিকারের প্রতি হস্তক্ষেপ না করার পরামর্শ দিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী রংপুরে বেশি আসন পাওয়ায় তাদের উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে। আপা যে পথে হেঁটেছেন, আপনারও সেই পথে হাঁটছেন। এটা রংপুরের মানুষ মেনে নেবে না।
গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজের সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির আব্দুল হক, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম, সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আল কাজামী প্রমুখ।
এর আগে জামায়াত আমির নিহত শিবিরকর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াতকর্মী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাদের কবর জিয়ারত করেন তিনি।
গত ২১ জুন গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া এলাকায় বিএনপি নেতাকর্মীদের হামলায় শিবিরকর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াতকর্মী সালাউদ্দিন মারা যান। তাদের হত্যার বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় বড় বিষয় নয়, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তাঁর দলীয় মহাসচিব পদে আসছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘনিষ্ঠ দুটি সূত্র স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছে।
১৯ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পাওয়া শাপলা চত্বরের শহীদদের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রোববার (৯ আগস্ট) দুপুরে জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
ক্ষমতাসীন বিএনপির সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে