স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা ও গালিগালাজের জেরে পদ হারিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া।
শনিবার (৩০ মে) বিকালে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তার স্থলে কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদলের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা স্ট্রিমকে বলেন, সুনির্দিষ্ট কারণ হয়ত সর্বোচ্চ নেতারা বলতে পারবেন। কিন্তু প্রটোকলকর্মীরা সরাসরি রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত। তাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি দৃশ্যমান একটি শৃঙ্খলাভঙ্গের কারন হতে পারে।
সংগঠনটির আরেকজন সহ-সভাপতি জানান, এর আগেও এই ছাত্রদল নেতা দুই বার অব্যাহতি পেয়েছিলেন।
এর আগে দুপুরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে গাড়িবহরের পেছনে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতাদের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
প্রসঙ্গত, এর আগে গত মার্চের ২৮ তারিখ তারেক রহমান প্রধানমন্ত্রী প্রথমবারের মত পল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেদিন সেখানে ঢুকতে না পারে কান্নাকাটি করেছিলেন ছাত্রদল নেতা আব্দুর রহিম। সেই ভিডিও ভাইরাল হওয়ায় সে সময় নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন বলে দাবি করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচির ধরনে পরিবর্তন এনেছে দলটি। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাস্তাঘাট বন্ধ হওয়া এবং জনদুর্ভোগ সৃষ্টির যে চেনা চিত্র দেখা যেত, এবার তা পরিহার করে অনাড়ম্বর পরিবেশে দিনটি পালন করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন পরে অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠন করছে বিএনপি। এরই অংশ হিসেবে ছাত্রদলের একাধিক ইউনিটে কমিটি ঘোষণার পর বিতর্ক দেখা দিয়েছে। নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ শনিবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
১৬ ঘণ্টা আগে