প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ছবি বিএনপির ফেসবুক থেকে নেওয়া
যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ছবি বিএনপির ফেসবুক থেকে নেওয়া

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। দেশবাসীর সহযোগিতা থাকলে জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।’

আজ শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এবার যেমন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপিত হয়েছে। ভবিষ্যতেও দেশবাসী আরও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন—এমনটাই প্রত্যাশা।’

এ সময় তিনি ১৯৭১ এবং ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত