
গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।
ওসি সরোয়ার আলম খান বলেন, ঢাকা থেকে আসা সিআইডির বিশেষ একটি দল রোববার রাতে পলাশবাড়ী এলাকা থেকে হরিদাসকে গ্রেপ্তার করে। ঢাকার উত্তরার পশ্চিম থানায় তাঁর বিরুদ্ধে একটি মানিলন্ডারিং মামলা রয়েছে। হরিদাস চন্দ্র তরণী এলাকায় দীর্ঘদিন নানা কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন।
এর আগে ২০২২ সালে ৮ নভেম্বর ভুয়া পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাতের মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হন। সেই মামলা থেকে জামিন নিয়ে তিনি দেশের বাইরে পালিয়ে যান। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে ফেরেন।
.png)




-78ae87-256x144.webp)

