নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২০: ৫৫
নাইক্ষ্যংছড়িতে আহত যুবক আবদুল করিমকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর। সংগৃহীত ছবি
নাইক্ষ্যংছড়িতে আহত যুবক আবদুল করিমকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর। সংগৃহীত ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখা এলাকায় স্থলমাইন বিস্ফোরণ বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি সীমান্তের আগা এলাকায় এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির এ সব তথ্য জানান ।

বিস্ফোরণে আবদুল করিমের (৪০) বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড়ের জারুলিয়াছড়ি এলাকার মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে ফয়জুল কবির বলেন, দুপুরে জারুলিয়াছড়ি সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারের মাঝামাঝি শূন্যরেখাসংলগ্ন আগা এলাকায় দিয়ে আবদুল করিমের গরু মিয়ানমারের ভেতর ঢুকে যায়। পরে তিনি গরুটি আনতে শূন্যরেখা থেকে দেশটির অন্তত ৫০০ মিটার অভ্যন্তরে যান। এ সময় হঠাৎ বিকট শব্দে মাইন বিস্ফোরণ ঘটে। এতে আবদুল করিমের বাম পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন আবদুল করিমকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এর আগে গত ২৪ জুন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে শফিউল আলম নামের বাংলাদেশি এক যুবক নিহত হন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত