স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ নামের একটি এআই অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার সময় এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ।
আটক ওই শিক্ষার্থীর ফেসবুক আইডি থেকে পাওয়া তথ্যে জানা যায়, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন।
আটক দিব্য জ্যোতি সাহা ৭ জানুয়ারি তাঁর ফেসবুক টাইমলাইনে চবি ভর্তি পরীক্ষার ফলাফলের রেজাল্ট শিট শেয়ার করে লেখেন, ‘পুরাই আনএক্সপেক্টেড এটা। চিটাগং ঘুরতে যেয়ে এক্সাম দিয়ে থার্ড হয়ে যাওয়ার যে ব্যাপারটা।’
রাবি ভর্তি পরীক্ষায় আটক হওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। অনেকেই তাঁর চবি ভর্তি পরীক্ষার ফলাফল নিয়েও প্রশ্ন তুলছেন।
রাবি শিক্ষার্থী রাইসুল নাহার সিয়াম বলেন, ‘আজ রাবিতে মোবাইল ফোনসহ আটক হওয়ার পর তাঁর চবিতে তৃতীয় হওয়ার বিষয়টি নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে। হয়তো সেখানে একই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, তবে ধরা পড়েনি।’
দিব্য জ্যোতি সাহা ঢাকার সিদ্ধেশ্বরীর বাসিন্দা হলেও তাঁর স্থায়ী ঠিকানা খুলনা জেলায়।
রাবি প্রশাসন সূত্রে জানা গেছে, আটক শিক্ষার্থীকে প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এ বছর দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল কেন্দ্রেও একযোগে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকাল ১১টায় সি ইউনিটের প্রথম শিফট এবং একই দিন বেলা ৩টায় দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ মিনিট আগে
খাদ্যে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বির উপস্থিতি সহজে বোঝার জন্য মোড়কের শুরুতেই তা উল্লেখ করা জরুরি। এক্ষেত্রে ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। শনিবার (৯ মে) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
১৫ মিনিট আগে
প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়ায় ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কিছু দেশে এএস লেভেলের (এ লেভেলের অংশ) গণিত পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল। দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।
১ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের প্রথম বিট সুগার মিল কৃষি শিল্পে সম্ভাবনা তৈরি করেছে। সরকার এই ধরনের উদ্ভাবনী উদ্যোগে প্রয়োজনীয় সব সহায়তা দেবে।
১ ঘণ্টা আগে