স্ট্রিম সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
আজ সকাল সাড়ে ৮টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে। সভা শেষেই নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
এদিকে, সকালে নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসজুড়ে তৈরি হয় অনিশ্চয়তা। শিক্ষার্থীরা বলছেন, নির্বাচন হোক বা স্থগিতই থাকুক যে সিদ্ধান্ত আসুক না কেন তা দ্রুত ও স্পষ্টভাবে আসা উচিত।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা বলেন, ভোট দেয়ার জন্য দূর থেকে এসেছি। ক্যাম্পাসে এসে শুনলাম ভোট স্থগিত। এখন চলে যাব কি না বুঝতে পারছি না।
সানজিদা নামে আরেক শিক্ষার্থী বলেন, প্রশাসন নির্বাচন স্থগিত করেছে আবার নির্বাচন আদায়ে প্রার্থী-শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। কিন্তু যেটিই হোক সিদ্ধান্ত দ্রুত আসা উচিত।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৮ অক্টোবর জকসু নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। এরপর ৫ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। শুরুতে ২২ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ধার্য থাকলেও ভূমিকম্পে ক্যাম্পাস বন্ধ থাকায় তা ৮ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়।
এদিকে মঙ্গলবার ভোট শুরুর আগমুহূর্তে নির্বাচন স্থগিতের ঘোষণায় বিক্ষোভ দেখিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। এ ছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।

.png)

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
১ ঘণ্টা আগে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
২ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
৩ ঘণ্টা আগে