স্ট্রিম প্রতিবেদক

কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাকি সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ।
সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, ‘অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল। সেখানে অর্গানোগ্রামের চারজন উপস্থিত ছিলেন এবং তাঁদের সম্মিলিত সিদ্ধান্তে আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপনীত হয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো।’
রিফাত রশিদ বলেন ‘জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা যাঁরা, তাঁদের অনেকেই বিপথগামী হয়েছেন এবং এর মধ্যে দিয়ে তাঁদের মাঝে কিছু করাপশনের (দুর্নীতি) ব্যাপার আমরা লক্ষ করেছি, যেটা এই মুহূর্তে ভিজিবলি কন্ট্রোল (দৃশ্যত নিয়ন্ত্রণ) করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’
এই সংগঠনের ব্যানার ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রিফাত রশিদ বলেন, ‘বৈষমবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে ব্যবহার করে আজকে থেকে কোনো প্রকার অপকর্ম করার সুযোগ নেই। যাঁরা যাঁরা এই ধরনের অপকর্ম করার চেষ্টা করবেন, আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন।’
উল্লেখ্য, চাঁদাবাজির অভিযোগে গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশান থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্নাসহ তিন নেতা এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতা রয়েছেন। তাঁদের পরে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে