স্ট্রিম ডেস্ক

দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করার জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্বসাহিত্য কেন্দ্রে তাঁর রচিত ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি এবং সেতু ও রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজ ও রাজনীতির বাস্তবতাকে সহজভাবে তুলে ধরা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আলোচকবৃন্দ লেখকের ব্যতিক্রমী গুণ, ভাষার প্রাঞ্জলতা এবং সমাজ চিত্রায়ণের গভীরতা তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলাদেশের সমাজ ও রাজনীতির ঐতিহাসিক বিকাশ এবং কাঠামোগত পরিবর্তন নিয়ে বইটিতে সহজবোধ্য ও বহুমাত্রিক বিশ্লেষণ দেওয়া হয়েছে। বইটির বিষয়বস্তু গবেষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন।
অতিথিরা বলেন, সমাজের অসঙ্গতিগুলো বাস্তবসম্মতভাবে উপস্থাপনার পাশাপাশি লেখকের পাণ্ডিত্য ও সংবেদনশীলতা বইটিকে অনন্য করে তুলেছে। হৃদয়গ্রাহী শব্দভাণ্ডার ব্যবহার করে জটিল বিষয়গুলোকে সহজভাবে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাঁরা লেখকের প্রশংসা করেন।

.png)

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
১ ঘণ্টা আগে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
৩ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
৩ ঘণ্টা আগে