স্ট্রিম প্রতিবেদক

নারায়ঙ্গঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
গতকাল রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার কাজীপাড়া, রুপসী, বানিয়াদি, লক্ষ্যা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি চুনা কারখানার স্থাপনা এক্সক্যাভেটর ব্যবহার করে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়। উত্তর রূপসী ও বানিয়াদী এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী তিনটি চুনা কারখানার সংযোগ বিছিন্নসহ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ছাড়া ২৪টি আবাসিক স্থাপনার সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং একজন গ্রাহককে জরিমানা করা হয়। এ অভিযানে অবৈধভাবে স্থাপিত বিপুল পরিমাণ পাইপ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
কাজীপাড়া, রুপগঞ্জে অবৈধভাবে স্থাপিত এক ইঞ্চি ডায়ার বিতরণ লাইন বিচ্ছিন্নের মাধ্যমে ৪০০ মিটার এলাকাজুড়ে থাকা ২০টি বাড়ির ৩০টি চুলার গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। সেখান থেকে ৫০ ফুট ১ ইঞ্চি ডায়ার পাইপ এবং ১০০ ফুট হোস পাইপ উচ্ছেদ করা হয়। অপর একটি অভিযানে বানিয়াদি, লক্ষ্যা ও যাত্রাবাড়ী এলাকায় তিন ও চার ইঞ্চি ডায়ার বিতরণ লাইন বিচ্ছিন্ন করে চারটি বাড়ির আটটি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
১০ ঘণ্টা আগে