স্ট্রিম ডেস্ক

গতকাল শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আমাদের সহকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের অকাল মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা স্ট্রিম পরিবার গভীরভাবে শোকাহত। পুলিশ ইতোমধ্যে মরদেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে। আমরা সামগ্রিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। ঢাকা স্ট্রিম এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করবে।
স্বর্ণময়ী বিশ্বাস ঢাকা স্ট্রিমের গ্রাফিক ডিজাইনার ছিলেন। কর্মপরিবেশে তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক; সহকর্মী হিসেবে ছিলেন বন্ধুভাবাপন্ন। দক্ষতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন।
এমন একজন সহকর্মী হারিয়ে আমরা যখন শোকে মুহ্যমান, তখন স্বর্ণময়ীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একধরনের প্রচারণা আমাদের চোখে পড়েছে।
সেই পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, ঢাকা স্ট্রিমের বাংলা কনটেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে গত ১৩ জুলাই মানবসম্পদ বিভাগে ‘লজিং কমপ্লেইন্ট এগেইন্সট ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ইন দ্য ওয়ার্কপ্লেস’ শিরোনামে একটি অভিযোগপত্র জমা পড়ে। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে নিম্নোক্ত পদক্ষেপ নেওয়া হয়—
তদন্ত প্রতিবেদনে সহকর্মীদের সঙ্গে আলতাফ শাহনেওয়াজের কিছু ক্ষেত্রে অসৌজন্যমূলক আচরণের প্রমাণ পাওয়া সাপেক্ষে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ নিম্নোক্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে—
কর্তৃপক্ষের এসব সিদ্ধান্তের ব্যাপারে অভিযোগকারীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে গৃহীত ব্যবস্থাগুলো সম্পর্কে সব সহকর্মীকে অবহিত করা হয় এবং ভবিষ্যতে এই ধরনের আচরণ সম্পর্কে সহকর্মীদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এটি অত্যন্ত দুঃখজনক যে যথাযথ আইনি তদন্তের আগেই অভিযোগপত্রটির সঙ্গে স্বর্ণময়ীর মর্মান্তিক মৃত্যুকে জড়িয়ে অনেকেই মন্তব্য করছেন।
আমরা প্রয়াত সহকর্মী স্বর্ণময়ীর পরিবারের সঙ্গে আছি। তাঁর পরিবারের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে সবার প্রতি সংবেদনশীল আচরণ করার অনুরোধ করছি। আমরা ঢাকা স্ট্রিম পরিবার যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম এবং থাকব। কর্মীদের নিরাপত্তার ব্যাপারে আমরা সচেতন ও অঙ্গীকারবদ্ধ।
*স্পষ্টতা নিশ্চিত করতে ও ভুল ব্যাখ্যা এড়াতে বিবৃতির একটি অংশে আমরা সংশোধনী দিয়েছি।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৪ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪০ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে