স্ট্রিম প্রতিবেদক

আগামী ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের ইঙ্গিত দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। আজ সোমবার (৭ জুলাই) সকালে তিনি জানান, এসএসসি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ। শিগগিরই ফল প্রকাশ করা হবে।
অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘আমরা কয়েকটি সম্ভাব্য তারিখ চূড়ান্ত করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে সেই দিনেই ফল প্রকাশ করা হবে।’
এ দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, শিক্ষা বোর্ডগুলো মন্ত্রণালয়ে যে প্রস্তাব পাঠাতে যাচ্ছে, তাতে ১০ জুলাইয়ের উল্লেখ রয়েছে। প্রধান উপদেষ্টার সম্মতির ভিত্তিতে দিনটি নির্ধারণ করা হবে। অনুমোদন মিললে ১০ জুলাই চূড়ান্ত ফলাফল প্রকাশের দিন হিসেবে ঘোষিত হতে পারে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে আরও জানা গেছে, সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদরাসা বোর্ডের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) এই তিন ধারার ফলই একযোগে প্রকাশ হবে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৫ মে। সে হিসেবে ফল প্রকাশ করতে হবে ১৫ জুলাইয়ের মধ্যেই।
২০২৫ সালে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন, কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। মোট এসএসসি ও সমমান পরীক্ষার্থী প্রায় ১৮ লাখ ২৮ হাজার।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১০ জুলাই তারিখটি চূড়ান্ত হলে, সকাল ১০টা থেকেই অনলাইনে এবং মোবাইলে ফলাফল জানা যাবে। শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। ফলাফলে কেউ সন্তুষ্ট না হলে ফল প্রকাশের পরদিন থেকেই পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। ফল জানার ও পুনর্নিরীক্ষার বিস্তারিত নিয়ম বোর্ডগুলোর ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
১ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
১ ঘণ্টা আগে