
গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে পিটুনিতে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৯ মে) গভীর রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গত কয়েক দিনে ওই এলাকায় একাধিকবার গরু চুরি হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছিল। এর মধ্যে শনিবার গভীর রাতে ট্রাক নিয়ে একটি দল বাগমারা এলাকায় যায়। এ সময় গরুচোর সন্দেহে পুরো এলাকা ঘিরে ফেলে স্থানীয়রা।
বিষয়টি টের পেয়ে দলের কয়েকজন পালিয়ে যেতে পারলেও তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে পিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত জনতা ওই ব্যক্তিদের ব্যবহৃত ট্রাকেও আগুন ধরিয়ে দেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে স্থানীয়দের মারধরে তিনজন মারা গেছেন। আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
.png)




-2269a6-256x144.webp)

